সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ছিনতাইকারীর কবলে অভিনেতা হারুন রশিদ

ছিনতাইকারীর কবলে অভিনেতা হারুন রশিদ

জনপ্রিয় অভিনেতা হারুন রশিদ ছিনতাইয়ের শিকার হয়েছেন। শনিবার (১ মার্চ) রাতে শুটিং শেষে বাড়ি ফেরার পথে কাঞ্চন থেকে কমলাপুর যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
 

ঘটনাটি ঘটে তখন, যখন সিএনজির স্টার্ট বন্ধ হয়ে যাওয়ায় চালক গাড়ি থামাতে বাধ্য হন। ঠিক সেই মুহূর্তে কয়েকজন ছিনতাইকারী এসে তাকে ঘিরে ফেলে। তারা ভয় দেখিয়ে তার কাছ থেকে ৯ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
 

অভিনেতা হারুন রশিদ জানান, সিএনজি থামার পরপরই দুটি মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা এসে তাদের ঘিরে ফেলে। চাপাতি উঁচিয়ে ভয় দেখিয়ে তার মানিব্যাগ, মোবাইল এবং ব্যাগ ছিনিয়ে নেয় তারা। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
 

ঘটনার পর কিছুক্ষণ হতভম্ভ হয়ে ফুটপাতে বসে থাকেন হারুন রশিদ। রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করছিল, কিন্তু কেউ সাহায্যের জন্য থামেনি। পরে এক বাইক আরোহী এগিয়ে এসে তাকে গন্তব্যে পৌঁছে দেন।
 

আইনগত ব্যবস্থা নেবেন কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কোনো অভিযোগ করবেন না। তার মতে, এ ধরনের ঘটনা এখন প্রায়ই ঘটে, তাই তিনি এটি স্বাভাবিকভাবেই নিয়েছেন। তবে ঘটনাটির সময় তিনি বেশ ভয় পেয়েছিলেন।