শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩২:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চুয়াডাঙ্গায় ট্রেন দুর্ঘটনা: ১১ ঘন্টা পর যোগাযোগ স্বাভাবিক

চুয়াডাঙ্গায় ট্রেন দুর্ঘটনা: ১১ ঘন্টা পর যোগাযোগ স্বাভাবিক

ঢাকা প্রেস
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-

 

চুয়াডাঙ্গার আনসারবাড়িয়া রেল স্টেশনের কাছে একটি তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ব্যাহত হয়েছিল। বুধবার (২৩ অক্টোবর) রাত ১টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর উদ্ধার কাজ শুরু হয়েছিল।
 

দীর্ঘ ১১ ঘন্টা চলা উদ্ধার কাজ শেষে বুধবার দুপুর ১২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। খুলনা ও পার্বতীপুর থেকে আসা দুটি উদ্ধার দল যৌথভাবে এই কাজ সম্পন্ন করে।
 

এই ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে। কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে।