সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভাইরাল কন্যা সিঁথি এবার আসিফ আকবরের গানে মডেল

ভাইরাল কন্যা সিঁথি এবার আসিফ আকবরের গানে মডেল

ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় আসেন ফারজানা সিঁথি। সেই আন্দোলনে বিভিন্ন ভূমিকায় সক্রিয় থেকে তিনি পরিচিতি পান ‘ভাইরাল কন্যা’ হিসেবে। এবার তাকে দেখা যাবে দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের একটি মিউজিক ভিডিওতে। সিঁথির সঙ্গে সহমডেল হিসেবে থাকছেন সংগীতশিল্পী শেখ সাদী।

গানের কথা:

"ইচ্ছেরা যেন মেলেছে ডানা,
মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা।
ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার,
ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার।
তুমি আমার এ পৃথিবী, তুমি ছাড়া আজ সব অচেনা।"

 

ভাইরাল কন্যা সিঁথি এবার আসিফ আকবরের গানে মডেল


গানটির সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোনা, আর এর কথা লিখেছেন বুদ্ধাদিত্য মুখার্জী (বাংলা) ও শাদাব আখতার (হিন্দি)। আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের জনপ্রিয় গায়িকা নিকিতা গান্ধী।

 

ভাইরাল কন্যা সিঁথি এবার আসিফ আকবরের গানে মডেল — ছবি ২



সিঁথি জানান, মডেলিং তার জন্য নতুন কিছু নয়। পাঁচ বছর ধরে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন তিনি। তবে ভাইরাল হওয়ার পর কাজের সুযোগ আরও বেড়েছে। দেশের বিভিন্ন পণ্যের ফেসবুক ক্যাম্পেইন থেকে শুরু করে নানা মাধ্যমে তার মডেলিং দেখা গেছে।
 

আসিফ আকবরের মিউজিক ভিডিওতে যুক্ত হওয়া নিয়ে তিনি বলেন, “একটি গানের মডেল হিসেবে কাজ করার পরই আসিফ আকবরের টিম থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর আমি চূড়ান্ত হই। এটি আমার জন্য বিশেষ একটি অভিজ্ঞতা।”


গানের সুরকার রাজীব রায় চৌধুরী গানটি প্রথমে বাংলায় তৈরি করেন, পরে হিন্দি সংস্করণ তৈরি করা হয়। “ইচ্ছেরা” গানটি শুটিং হবে গাজীপুরের শালদহ ইকো রিসোর্টে। ভিডিওটি পরিচালনা করবেন সৌমিত্র ঘোষ ইমন।
 

আসিফ আকবর বলেন, “গানটি নিটোল প্রেমের গল্প নিয়ে। মডেল হিসেবে আমি সিঁথি এবং শেখ সাদীকে বেছে নিয়েছি। গানে নতুন প্রজন্মের এক প্রাণবন্ত উপস্থিতি থাকবে। আশা করি, দর্শকরা দারুণ উপভোগ করবেন।”
 

ডিসেম্বরে গানটি প্রকাশিত হবে। গানটি প্রেমের আবেগে সিক্ত করে দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।