সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টিএমএসএস জরুরি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি

টিএমএসএস জরুরি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘প্রাইমার্ক সাসটেইনেবল কটন প্রোগ্রামে (পিএসসিপি)’ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


১. পদের নাম: প্রকল্প সমন্বয়কারী
পদসংখ্যা: ৫
যোগ্যতা: কৃষিতে স্নাতক ডিগ্রি। মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) দক্ষতা থাকতে হবে। কৃষিভিত্তিক প্রকল্প বাস্তবায়নে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: প্রকল্পমেয়াদি
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে।

২. পদের নাম: ফিল্ড এক্সিকিউটিভ
পদসংখ্যা: ১০
যোগ্যতা: কমপক্ষে স্নাতক/কৃষিতে ডিপ্লোমা পাস। মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কৃষিভিত্তিক প্রকল্প বাস্তবায়নে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
চাকরির ধরন: প্রকল্পমেয়াদি
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে।


যেভাবে আবেদন
আগ্রহী যোগ্য প্রার্থীদের এই লিংক ও এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৭ সেপ্টেম্বর ২০২৩।