শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

ছয় সদস্যের একটি প্রতিনিধিদলসহ-লি কুউন সোনারগাঁর ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেন।  

ছয় সদস্যের একটি প্রতিনিধিদলসহ-লি কুউন সোনারগাঁর ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেন।  

বিশেষ প্রতিনিধি:-



বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের প্রধান লি কুউন ছয় সদস্যের একটি প্রতিনিধিদলসহ সোনারগাঁর ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেন।  

 

পরিদর্শনকালে চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সোনারগাঁ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ ও সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর সার্কেল, সেগুফতা মেহনাজসহ প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্মকর্তারা।  
 

চীনা উপমন্ত্রী লি কুউন ও তাঁর প্রতিনিধিদল পানাম সিটির বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন এবং বাংলাদেশের পুরাকীর্তি সংরক্ষণ ও উন্নয়নে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তারা বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক গবেষণা ও ঐতিহ্য সংরক্ষণে চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে।  
 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, "বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণে চীনের সহযোগিতা নতুন দিগন্ত উন্মোচন করবে। পানাম সিটির সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।" তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার পানাম সিটির ঐতিহাসিক গুরুত্বকে বিশেষভাবে বিবেচনায় নিচ্ছে এবং সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।  
 

এই পরিদর্শনের মাধ্যমে চীন-বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।