শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করল

সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করল

ঢাকা প্রেস নিউজ 

 

আজ বুধবার সরকার আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

 

সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করল

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছাত্রলীগ দীর্ঘদিন ধরে হত্যা, নির্যাতন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। বিশেষ করে গত কয়েক বছরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের কর্মীরা আন্দোলনকারীদের ওপর নির্যাতন চালিয়েছে।

 

সরকারের মতে, ছাত্রলীগের এই কর্মকাণ্ড দেশের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করেছে। তাই ‘সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’ অনুযায়ী ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।image widget