শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৭:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সড়ক দুর্ঘটনায় মুরাদনগরের দুই বন্ধু নিহত 

সড়ক দুর্ঘটনায় মুরাদনগরের দুই বন্ধু নিহত 

ঢাকা প্রেস

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ

 

কুমিল্লা জেলার হোমনায় খেলা দেখতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে মুরাদনগর উপজেলার দুই মোটরসাইকেল আরোহী (দুই বন্ধু) নিহত হয়েছে।

 

রোববার (৮ সেপ্টেম্বর) বিকালে হোমনা উপজেলা মুরাদনগর-হোমনা সড়কের রঘুনাথপুর এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত শফিউল্লাহ মিয়া(১৯) উপজেলার ডুমুরিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ও সোহাগ মিয়া(১৭) একই উপজেলার সাতমোড়া গ্রামের আল-আমিন মিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানান, রোববার বিকালে শফিউল্লাহ ও আল-আমিন মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী হোমনা উপজেলায় খেলা দেখতে যাওয়ার পথে (মুরাদনগর-হোমনা) সড়কের রঘুনাথপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে শফিউল্লাহ ও আল-আমিন বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শফিউল্লাহর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তিতে পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।