শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বগুড়ায় মা হত্যার চাঞ্চল্যকর ঘটনা: ছেলেই হত্যাকারী

বগুড়ায় মা হত্যার চাঞ্চল্যকর ঘটনা: ছেলেই হত্যাকারী

ঢাকা প্রেস,বগুড়া প্রতিনিধি:-


বগুড়ার দুপচাঁচিয়ায় এক মায়ের হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুলিশের তদন্তে জানা গেছে, নিজের মাকেই হত্যা করেছেন তাঁর ছেলে সাদ বিন আজিজুর (১৯)।


গত ১০ নভেম্বর ঘরের ডিপ ফ্রিজ থেকে উম্মে সালমা খাতুনের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করা হয়। প্রথমে ধারণা করা হয়েছিল, ডাকাতেরা এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু পরবর্তী তদন্তে সত্যি উঠে আসে।


র‌্যাবের তদন্তে জানা যায়, হাত খরচের টাকা নিয়ে মায়ের সাথে সাদের প্রায়ই ঝগড়া হতো। এদিনও টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। ক্ষিপ্ত হয়ে সাদ মাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে হত্যাকাণ্ডের দায় ডাকাতদের ওপর চাপানোর জন্য ঘরের আলমারিতে কুড়াল দিয়ে আঘাত করে।


র‌্যাব সদস্যরা সোমবার রাতে সাদকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে।