শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:১০:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

পাগলা মসজিদের দানবাক্সে টাকা ছাড়াও পাওয়া গেল শেখ হাসিনা ও ড. ইউনূসকে নিয়ে লেখা চিরকুট

পাগলা মসজিদের দানবাক্সে টাকা ছাড়াও পাওয়া গেল শেখ হাসিনা ও ড. ইউনূসকে নিয়ে লেখা চিরকুট

কিশোরগঞ্জ প্রতিনিধি:-


 

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলার সময় পাওয়া গেছে বিপুল পরিমাণ টাকা এবং কিছু চমকপ্রদ চিরকুট। এসব চিরকুটে সাধারণ মানুষের নানা আকাঙ্ক্ষা ও আবেগ প্রকাশ পেয়েছে। এর মধ্যে দুটি চিরকুটে উঠে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম।
 

শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খানের উপস্থিতিতে মসজিদের নিচতলায় থাকা ১১টি দানবাক্স খোলা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় দানবাক্স খোলার কাজ।
 

টাকা গণনার সময় চিরকুটগুলোর মধ্যে একটি চিরকুটে লেখা ছিল: “পাগলা চাচা শেখ হাসিনা কোথায়?” আরেকটিতে লেখা: “ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই – সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও।”
 

এছাড়াও আরও অনেক চিরকুটে ভক্তরা তাদের ব্যক্তিগত মনোবাসনা, আশা-আকাঙ্ক্ষা ও দুঃখ-বেদনার কথা তুলে ধরেছেন।
 

এবার দানবাক্স খুলে প্রাথমিকভাবে ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। গণনার কাজ এখনো চলছে। উল্লেখযোগ্য বিষয় হলো, গতবার ৩০ নভেম্বর দানবাক্স খোলার সময় ২৯ বস্তা টাকা পাওয়া গিয়েছিল এবং গণনা শেষে হিসেব মেলে ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকার।
 

রমজান ও ঈদের কারণে এবার দানবাক্স খোলায় কিছুটা বিলম্ব হয়েছে। গণনার কাজে সহায়তা করছেন দুটি মাদ্রাসার প্রায় ২৫০ জন শিক্ষার্থী, ৭০ জন ব্যাংক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মসজিদ কমিটির প্রতিনিধিসহ প্রায় সাড়ে চারশ জন।
 

টাকা গণনার সার্বিক তদারকি করছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জেসমিন আক্তার এবং কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মসজিদ ঘিরে রয়েছে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।