শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:২১:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ট্রাক্টর ড্রাইভার কে দশহাজার টাকা জরিমানা

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ট্রাক্টর ড্রাইভার কে দশহাজার টাকা জরিমানা

ঢাকা প্রেস

কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লা মুরাদনগর উপজেলার মুরাদনগর টু কোম্পানিগন্জ সড়কে দিনের বেলায় বালুভর্তি ট্রাক্টর বেপরোয়া ভাবে চালানোর দায়ে পথচারী ও জান চলাচলের বিঘ্ন ঘটার কারনে ড্রাইভার মজিবুর  রহমান (৩০)ও সোহাগ (২৮) কে পৃথক পৃথক ভাবে ৫ হাজার হাজার টাকা করে দুই জনেরই বৈধ কাগজপত্র না থাকার কারণে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (২৩ শে অক্টোবর ) দুপুরে  উপজেলার সদরে মুরাদনগর বাজার আল্লাহ্ চত্বর এলাকায়  ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট) সাকিব হাছান খাঁন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি (এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট) সাকিব হাসান খান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনের বেলায় লাইসেন্সবিহীন ট্রাক্টর ড্রাইভাররা বেপরোয়া ভাবে গাড়ি চালানো ও বৈধ কাগজপত্র না থাকার  অপরাধে দুই ট্রাকের ড্রাইভারকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। আমাদের এ রকম অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এ সময় বালু ব্যবহৃত ২টি ট্রাক্টর জব্দ করে এবং পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।