বিশ্ব — পাতা ২৭
কানাডায় অনুষ্ঠিত বাংলাদেশি স্কলার্স অ্যাসোসিয়েশনের ক্যারিয়ার টক
ঢাকা প্রেস অনলাইন ডেস্ক ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি স্কলার্স অ্যাসোসিয়েশন (BSA) দ্বারা আয়োজিত এক ক্যারিয়ার টক অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনায় কানাডায় কর্মরত বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন এবং তারা তাদের অভিজ্ঞতা ও জ্ঞান ভাগ করে নেন। বাংলাদেশি স্কলার্স অ্যাসোসিয়েশন (BSA) ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ে একটি ক্যারিয়ার টক আয়োজন করে...
ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের ফলাফল প্রকাশিত হবে আজ
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এবার ত্রিমুখী লড়াই দেখা গেল। শুক্রবার (২৮ জুন) দেশটিতে স্থানীয় সময় সকাল আটটা থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানে আগাম নির্বাচন অনুষ্ঠিত হল। বিশ্লেষকেরা মূলত এবারের নির্বাচনকে ত্রিমুখী লড়াই হিসেবেই দেখছেন। এবা...
ব্রিটেনে জাতীয় নির্বাচন ৪ জুলাই প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ বাঙালি প্রার্থী
ব্রিটেনে জাতীয় নির্বাচন আগামী বৃহস্পতিবার (৪ জুলাই)। বরাবরের মতো ব্রিটিশ পার্লামেন্টে এবারও বাঙালি প্রার্থীরা বিভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৩৩ জন বাঙালি প্রার্থী লড়ছেন আসন্ন এই নির্বাচনে। এর মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ থেকে ২ জন। স্কটিশ ন্যাশনাল পার্টি থেকে একজন, লিবডেম থেকে একজন ও ৮ জন লেবার পার্টি থেকে নির্বা...
বাংলাদেশিদের নিয়ে মন্তব্যের ব্যাপারে স্টারমারের সুর পরিবর্তন
বাংলাদেশি অভিবাসীদের নিয়ে অযাচিত মন্তব্য করে নিজ দল লেবার পার্টিরই প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীপ্রার্থী স্যার কিয়ার স্টারমার। আর তাতেই সুর পাল্টেছে তার। ব্রিটিশ গণমাধ্যম আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাদের মনে আঘাত দেওয়া বা কোনো উদ্বেগ সৃষ্টি করতে চাইনি।’ স্টারমার আরও বলেন, তিনি ব্রিটিশ...
বলিভিয়ায় সামরিক অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ, সেনাপ্রধান গ্রেপ্তার
ঢাকা প্রেস অনলাইন ডেস্ক বলিভিয়ায় সামরিক ‘অভ্যুত্থান চেষ্টার’ ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী লাপাজে প্রেসিডেন্টের বাসভবনে সেনাবাহিনীর সাঁজোয়া যান অভিযান চালিয়েছে। স্থানীয় সময় বুধবার লাপাজের ঐতিহাসিক প্লাজা মুরিলো স্কয়ারে জড়ো হতে থাকে সশস্ত্র সৈন্যরা। তারা প্রেসিডেন্টের বাসভবনের প্রধান ফটক ভেঙে ফেলার চেষ্টা করে। এছাড়া সেখানকার গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুল...
পাকিস্তানে তীব্র গরমের কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০০ ছাড়িয়ে গেছে
ঢাকা প্রেস অনলাইন ডেস্ক পাকিস্তানে তীব্র গরমের কারণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয়দিনে দেশটিতে ৫০০ জনেরও বেশি মানুষ মারা গেছে, যার মধ্যে শুধুমাত্র করাচি শহরেই মঙ্গলবার ১৪১ জনের মৃত্যু হয়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাওয়ায় এবং আর্দ্রতা বৃদ্ধি পেয়ে ৪৯ ডিগ্রি সেলসিয়াস...
বিরোধী দলনেতা হিসেবে যে সুবিধা পাবেন রাহুল
বিরোধী দলনেতা হিসেবে কী সুবিধা পাবেন রাহুল, থাকবে যেসব ক্ষমতা নিজের জীবনের প্রথম সাংবিধানিক পদ গ্রহণ করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী। তাকে বিরোধী দলনেতা নির্বাচন করেছে কংগ্রেস তথা বিরোধী ‘ইনডিয়া জোট’। ফলে ১৯৭৭ সালের সংসদীয় আইন অনুসারে, বেতন ও ভাতার পাশাপাশি বেশ কিছু সুযোগ-সুবিধা ও ক্ষমতাও প...
টেকনাফ সীমান্তে মিয়ানমারের গোলাবর্ষণ: কী ঘটছে?
ঢাকা প্রেস নিজস্ব প্রতিবেদকঃ সীমান্তের ওপারে মিয়ানমার থেকে ফের মর্টারশেল ও গোলাগুলির শব্দ ভেসে আসছে। বিস্ফোরণের শব্দে সীমান্তের এপারে টেকনাফের বিভিন্ন এলাকায় কম্পন সৃষ্টি হচ্ছে। এ পরিস্তিতিতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের কারণে টেকনাফে মর্টারশেল ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। বিস্ফোরণের শব্দে...
ভারতের নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
ঢাকা প্রেসঃ লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ভারত সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পান্ডের স্থলাভিষিক্ত হবেন। দ্বিবেদী বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অফ আর্মি স্টাফ (ভাইস সিওএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিবেদী ৩০ জুন ২০২৪ সালে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। দ্ব...
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার তালিব সামি আবদুল্লাহ নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১১ জুন) গভীর রাতে তিনি নিহত হন। এ ঘটনায় হিজবুল্লাহর আরও তিনজন সদস্যের মৃত্যু হয়েছে। ১৯৬৯ সালে লেবাননের আদশিত অঞ্চলে জন্মগ্রহণ করেন তালিব সামি আবদুল্লাহ। তবে তিনি হাজি তালিব নামেও বেশ পরিচিত। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্...
ইউক্রেন শান্তি সম্মেলনে রাশিয়ার যোগ দেবে : প্রত্যাশা কিয়েভের
ইউক্রেনে শান্তির জন্য প্রথম শীর্ষ সম্মেলনের প্রাক্কালে কিয়েভ মঙ্গলবার বলেছে, তারা আশা করছে রাশিয়া দ্বিতীয় শীর্ষ শান্তি সম্মেলনে যোগ দেবে। যাতে সংঘাতের অবসানে একটি আন্তর্জাতিকভাবে সম্মত রোডম্যাপ পাওয়া যায়। মস্কো বলেছে, তারা এই সপ্তাহান্তের বৈঠকে যোগ দিতে আগ্রহী নয় এবং কারণ,স্বাগতিক সুইজারল্যান্ডের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি। অন্যদিকে ইউক্রেন দ...
আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘শিশুশ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি’ এই প্রতিপাদ্য সামনে রেখে আগামীকাল বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হবে। বাংলাদেশে দিবসটি পালন উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এই দিবস পালন উপলক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক ও...
পশ্চিমবঙ্গে ৪ বছরের শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত
বিশ্বের জনবহুল দেশ ভারতে নতুন করে বার্ড ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল মঙ্গলবার জানিয়েছে, পশ্চিমবঙ্গে চার বছর বয়সী এক শিশুর শরীরে বার্ড ফ্লু পাওয়া গেছে। এইচ৯এন২ ভাইরাসের কারণে বার্ড ফ্লু হয়ে থাকে। বিশ্বব্যাপী গত কয়েকদিন ধরে বৃদ্ধি পেয়েছে বার্ড ফ্লুর প্রকোপ। এরমধ্যেই ভারতেও মিলল এই ভাইরাসে আক্রান্ত রোগীর...
বিশ্বে ভয়াবহ শারীরিক ও মানসিক শাস্তির শিকার হয়েছে ৪০ কোটি শিশু: জাতিসংঘ
বিশ্বে গত ১৩ বছরে ভয়াবহ শারীরিক ও মানসিক শাস্তির শিকার হয়েছে ৪০ কোটি শিশু। ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত এসব শিশু বাসগৃহে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। এদের অধিকাংশের বয়স সর্বোচ্চ পাঁচ বছর। জাতিসংঘের বৈশ্বিক শিশু নিরাপত্তা ও অধিকারবিষয়ক অঙ্গ সংস্থা ইউনিসেফ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ৪০ কোটি শিশুর মধ্যে এক...
বিশ্ব জুড়ে ইসরায়েলকে সমর্থন দেওয়া প্রতিষ্ঠানের পণ্য বয়কট
গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্ব জুড়ে ইসরায়েলকে সমর্থন দেওয়া প্রতিষ্ঠানের পণ্য বয়কটের ডাক উঠেছে। এবার উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় কোকাকোলা ও পেপসি বয়কটের ডাক ছড়িয়ে পড়েছে। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি এই কোম্পানিগুলোর ‘সমর্থনের’ কথা উল্লেখ করে এই ডাক দেওয়া হচ্ছে। খবর মরক্কো ওয়ার্ল্ড নিউজের। ইসরায়েল সাধারণত গরম কাল ও ছুটির সময় কোমল পানীয়ের ব্য...
ব্যাংককে বিখ্যাত চাতুচাক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
থাইল্যান্ডের ব্যাংককে আজ মঙ্গলবার ভোরে বিখ্যাত চাতুচাক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে অন্তত এক হাজার প্রাণী মারা গেছে। সেইসঙ্গে পুড়ে গেছে অন্তত ১০০ দোকান। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, খাঁচায় থাকা পাখি, কুকুর, বিড়াল, সাপ পুড়ে মারা গেছে। এ ছাড়া ইঁদুর, অজগর ও টিকটিকিও মারা গেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত...
বিমান বিধ্বস্ত হয়ে মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলাস চিলিমাসহ ১০ জন নিহত
বিমান বিধ্বস্ত হয়ে মালাউইয়ের ভাইস-প্রেসিডেন্ট সাওলাস চিলিমাসহ ১০ জন নিহত হয়েছেন। তিনি ছাড়াও বিমানটিতে আরও ৯জন আরোহী ছিলেন। যার মধ্যে দেশটির সাবেক ফার্স্ট লেডিও রয়েছেন। দেশটির সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছিলেন, তারা ধারণা করছেন বিমানটি চিকানগাওয়ার জঙ্গলে বিধ্বস্ত হয়েছে। কিন্তু এটি এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে পরবর্তীতে প্রেসিডেন্ট দপ্ত...
জাতিসংঘে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাব পাস,
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেনের দেওয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব সোমবার পাস হয়েছে। এ প্রস্তাব পাস হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি প্রতিনিধি বলেছেন, তারা গাজায় যুদ্ধ চালিয়ে যাবে এবং হামাস উপকৃত হয় এমন কোনো অর্থহীন আলোচনায় অংশ নেবে না। মঙ্গলবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত ৩১ মে...






























