মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৯:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারতের মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পর রাস্তায় কুমির!

ভারতের মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পর রাস্তায় কুমির!

সাধারণত কুমিরের বসবাস নদী, খাল কিংবা জলাধারে। সেই কুমির যখন রাস্তায় উঠে আসে তখন একটু চমকে যাওয়ার কথা। এমনই একটি দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে পিচঢালা রাস্তায় হেটে আসছে একটি কুমির।

 

ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের উপকূলীয় জেলা রত্নাগিরিতে। সোমবার (১ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টির পর চিপলুনের রাস্তায় কুমিরটিকে হাঁটতে দেখে যাত্রীরা ভিডিও করে।


ভিডিও-তে দেখা যায়, তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাস্তা কিছুটা অন্ধকার হওয়ায় গাড়িগুলো লাইট জ্বালিয়ে চলছে। এমন সময় একটি বড় কুমির গাড়ির সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আর গাড়িগুলোও তাকে সাইড দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

 

কুমিরটি নিকটবর্তী শিব নদী থেকে উঠে এসেছে বলে সন্দেহ করছে স্থানীয়রা। শিব নদী মূলত কুমিরের আবাসস্থল হিসেবেও পরিচিত। নোনা জল এবং ঘড়িয়াল কুমির ব্যতীত এটি ভারতের তিনটি কুমির প্রজাতির মধ্যে একটি।


প্রসঙ্গত, চিপলুন এবং রত্নাগিরি জেলার অন্যান্য জায়গায় গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে জেলার নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রত্নাগিরি জেলায় বৃষ্টি চলবে আগামী ২ জুলাই পর্যন্ত।