মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৯:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ব্যাংককে বিখ্যাত চাতুচাক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ব্যাংককে বিখ্যাত চাতুচাক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

থাইল্যান্ডের ব্যাংককে আজ মঙ্গলবার ভোরে বিখ্যাত চাতুচাক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে অন্তত এক হাজার প্রাণী মারা গেছে। সেইসঙ্গে পুড়ে গেছে অন্তত ১০০ দোকান। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, খাঁচায় থাকা পাখি, কুকুর, বিড়াল, সাপ পুড়ে মারা গেছে। এ ছাড়া ইঁদুর, অজগর ও টিকটিকিও মারা গেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। তবে এতে কোনো মানুষের হতাহতের ঘটনা ঘটেনি। 


চাতুচাক বাজারের সরু গলিতে হাজার হাজার দোকান রয়েছে। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ বাজার এবং থাইল্যান্ডের সপ্তাহিক বাজারগুলোর মধ্যে বৃহত্তম ও সর্বাধিক পরিচিত। প্রতি শনিবার ও রোববার প্রায় ২ লাখ পর্যটক এখানে আসে। তবে পোষা প্রাণী বিক্রির বাজারের অংশটি সপ্তাহজুড়েই খোলা থাকে। আমপর্ন ওয়াসাট নামে এক ব্যক্তি জানান আগুনের খবর পাওয়া মাত্রই দ্রুত বাজারে ছুটে যাই।

 

তিনি বলেন, সেখানে যাওয়ার পর দেখি সবকিছু পুড়ে ছাই আর কিছুই অবশিষ্ট নেই।তিনি আরও বলেছেন, আমি কিছুই করতে পারিনি কারণে ভেতরে অন্ধকার ছিল। আমি পশু-পাখিদের সাহায্য করতে পারিনি, সবকিছু পুড়ে মারা গেছে। ৪২ বছর বয়সী আমপর্ন তার দোকানে অজগর, কচ্ছপ এবং সাপ বিক্রি করতেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলা হয়েছে,  প্রায় এক হাজার ৪০০ স্কয়ার মিটার জুড়ে থাকা পোষা প্রাণীর ১১৮টি দোকানের বেশির ভাগই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।