মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৩:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাতিসংঘের প্রধান উন্নয়ন অগ্রগতি ব্যাহত বলেছেন আন্তোনিও গুতেরেস

জাতিসংঘের প্রধান উন্নয়ন অগ্রগতি ব্যাহত বলেছেন আন্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যুদ্ধ এবং তহবিলের ঘাটতি জাতিসংঘের প্রধান উন্নয়ন লক্ষ্যগুলোর অগ্রগতি ব্যাহত করেছে, যার মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায়য় পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ২০১৫ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণ করে, ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্যের সম্পূর্ণ অবসান এবং ক্ষুধা দূর করা সহ বিশ্বকে রূপান্তর করার জন্য ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।
 

গুতেরেস শুক্রবার এ বিষয় সতর্ক করে দিয়ে বলেন, ‘বিশ্ব এই লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে।’লক্ষ্যমাত্রার সর্বশেষ অগ্রগতি তুলে ধরে তিনি নিউইয়র্কে এক ব্রিফিংয়ে বলেন,‘শান্তি সুরক্ষিত করতে, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় এবং আন্তর্জাতিক অর্থায়ন বৃদ্ধিতে আমাদের ব্যর্থতা উন্নয়নকে ব্যহত করছে।’
 

তিনি বলেন,‘আমাদের অবশ্যই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য পদক্ষেপ ত্বরান্বিত করতে হবে এবং আমাদের একটি মুহূর্ত নষ্ট করা যাবে না, লক্ষ্যমাত্রার মাত্র ১৭ শতাংশ অগ্রগতি হয়েছে।’কোভিড -১৯ মহামারী, ইউক্রেন, গাজা এবং সুদানের যুদ্ধ, জলবায়ু বিপর্যয় আরও খারাপ হওয়া এবং জীবনযাত্রার ব্যয়ের তীব্র বৃদ্ধির কারণে লক্ষ্যগুলোতে অর্থ সরবরাহ এবং মনোযোগ দেয়ার প্রচেষ্টাগুলো বারবার ব্যহত হচ্ছে।