মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৩:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার তালিব সামি আবদুল্লাহ নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১১ জুন) গভীর রাতে তিনি নিহত হন। এ ঘটনায় হিজবুল্লাহর আরও তিনজন সদস্যের মৃত্যু হয়েছে।

 

১৯৬৯ সালে লেবাননের আদশিত অঞ্চলে জন্মগ্রহণ করেন তালিব সামি আবদুল্লাহ। তবে তিনি হাজি তালিব নামেও বেশ পরিচিত। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের জাওয়ায় মঙ্গলবার ইসরায়েলি বাহিনী একটি আবাসিক দালানে আঘাত হানলে হাজি তালিব মারা যান।

 

এ ঘটনায় নিহত অপর তিনজন হলেন, মোহাম্মদ হোসেইন সাবরা বাকের, আলি সালিম সফওয়ান এবং হোসেইন ক্বাসেম হুমাইয়িদ। তাদের প্রতি শোক প্রকাশ করেছে হিজবুল্লাহ। এর আগে, গত সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরের রামাল্লায় অন্তত চারজন নিহত হয়। এই চারজনকে ইসরায়েলি দখলদার বাহিনী গুলি করে হত্যা করে। তারা হলেন—মুহাম্মদ রাসলান আবদো, মুহাম্মদ জাবের আবদো ও রুশদি সামিহ আতায়া। তবে চতুর্থ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

 

এদিকে, গত সোমবার ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় হামাসের পেতে রাখা বুবি-ট্র্যাপে ৪ ইসরায়েলি সেনার মৃত্যু হয়।  নিহত চার সেনা হলেন—মেজর তাল সেবেনস্কি শোলাভ, স্টাফ সার্জেন্ট আইতান কার্লসবার্ন, সার্জেন্ট আলমগ শালোম এবং ইয়ের লেভিন। আইডিএফের তথ্য অনুসারে, এই চারজনই ইসরায়েলি বাহিনীর জিভাতি ব্রিগেডের হয়ে কাজ করতেন।