মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৯:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পশ্চিমবঙ্গে ৪ বছরের শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত

পশ্চিমবঙ্গে ৪ বছরের শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত

বিশ্বের জনবহুল দেশ ভারতে নতুন করে বার্ড ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল মঙ্গলবার জানিয়েছে, পশ্চিমবঙ্গে চার বছর বয়সী এক শিশুর শরীরে বার্ড ফ্লু পাওয়া গেছে। এইচ৯এন২ ভাইরাসের কারণে বার্ড ফ্লু হয়ে থাকে।


 

বিশ্বব্যাপী গত কয়েকদিন ধরে বৃদ্ধি পেয়েছে বার্ড ফ্লুর প্রকোপ। এরমধ্যেই ভারতেও মিলল এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান।গত ফেব্রুয়ারিতে প্রচণ্ড শ্বাসপ্রশ্বাসের সমস্যা, জ্বর এবং পেটের ব্যথা নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয় ওই শিশুটি। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। দীর্ঘ তিন মাস চিকিৎসা নেওয়ার পর সে হাসপাতাল থেকে ছাড়া পায়।


 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বার্ড ফ্লুতে আক্রান্ত শিশুটির বাড়ি ও আশপাশে পোল্ট্রি মুরগি ছিল। সেখান থেকে এই ছেলে শিশুটি প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।