মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৩:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভোটে জেতার ইচ্ছার কথা ব্যক্ত করেন বাইডেনে

ভোটে জেতার ইচ্ছার কথা ব্যক্ত করেন বাইডেনে

মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার স্পষ্ট করে বলেছেন, ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তার হোয়াইট হাউসের রেসে থাকার সার্বিক ইচ্ছা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি বিপর্যয়কর বিতর্কের পারফরম্যান্স সত্ত্বেও তিনি তার এমন ইচ্ছার কথা ব্যক্ত করেন। এ বিতর্কের পর ডেমোক্র্যাটদের মধ্যে এক ধরনের হতাশার সৃষ্টি হয়।

 

 

বাইডেন উত্তর ক্যারোলিনায় তার সমর্থকদের এক বিশাল সমাবেশে বলেন, ‘আমি আগের মতো সহজে হাঁটতে পারি না,আমি আগের মতো সাবলীলভাবে কথা বলি না, আমি আগের মতো বিতর্ক করি না,তবে আমি কি করি তা আমি জানি। আমি জানি কিভাবে সত্য বলতে হয়।’
 

তিনি আরো বলেন,‘আমি ভুল থেকে সঠিকটা জানি। আমি জানি কিভাবে এই কাজটি করতে হয়। আমি জানি কিভাবে কাজগুলো করতে হয়। আমেরিকার লাখো মানুষের মতো আমি জানি।’