বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৩:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ — পাতা ৭৫

সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করার জন্য সমবায় সমিতিতে কাজ করতে হবে। পল্লী উন্নয়ন ও সমবায়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নারী-পুরুষকে মাধ্যমে স্বাবলম্বী করার জন্য সমবায় সমিতি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে। আজ লক্ষীপুর সদর...



রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত রয়েছে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছা প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানান তিনি।  শুক্রবার তুরস্কে চলমান আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ২০২৬-এ ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন দ্...


গোপালগঞ্জে প্রেমের জেরে অনশন, উধাও প্রেমিক

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি বেসরকারি ক্লিনিককে কেন্দ্র করে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে এক তরুণী প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি ক্লিনিকে যৌথভাবে ব্যবসা পরিচালনা করেন তরুণীর বাবা ও অভিযুক্ত যুবকের মা। ওই ক্লিনিকে নার্স...


বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম

হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ইস্যুতে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। নৌপরিবহনমন্...


আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আয়োজিত অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাসসকে এ তথ্য নিশ্চিত ক...


পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ প্রথা থাকছে না: শিক্ষামন্ত্রী

আসন্ন পাবলিক পরীক্ষাগুলোতে ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল-এর কোনো সুযোগ থাকছে না বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, যথাযথ আইনি প্রক্রিয়া (ডিউ প্রসেস) ছাড়া কাউকে বহিষ্কার করা আইনসম্মত নয়। শিক্ষা বোর্ডের পুরনো এ সংক্রান্ত নীতিমালায় থাকা বিতর্কিত ২৯ নম্বর ধারাটি অবিলম্বে রহিত করতে সংশ্লিষ্ট...


পটিয়ায় শতবর্ষী পূর্ব ডেঙ্গাপাড়া জামে মসজিদের উদ্বোধন

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব ডেঙ্গাপাড়ায় শতবর্ষী নবনির্মিত জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পটিয়ার মানুষ তাকে যে আস্থা ও সম্মান দিয়ে নির্বাচিত করেছেন, তিনি কাজের মাধ্য...


শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ৯টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বিরতিতেও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল অপরিবর্তিত রয়েছে। কিছু কিছু ফ্লাইট এখনো বাতিল হচ্ছে ধারাবাহিক ভাবে। বৃহস্পতি ও শুক্রবার মধ্যরাত পর্যন্ত বাতিল হয়েছে ৯টি ফ্লাইট। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল আজ শনিবার জানান, এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ডিপার্...


পটিয়ায় শাহ আমিরুজ্জামান কিন্ডারগার্ডেনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌর সদরের হজরত শাহ আমিরুজ্জামান কিন্ডারগার্ডেনে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকালে কিন্ডারগার্টেনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক। প্রতিষ্ঠানের পরিচালক বীর মুক্তিযোদ্...


উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,  উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর। তিনি বলেছেন, ‘বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত ল্যাব প্রায় সবকিছুই ঢাকা কেন্দ্রিক। এই বাস্তবতা থেকে বেরিয়ে এসে জেলা ও উপজেলা ভিত্তিক হাসপাতালগুলোর মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শহর ও গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবার বৈষম্য দূ...


পিরোজপুরে ডিবি পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, কেয়ারটেকার হাসপাতালে

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিরুদ্ধে এক ব্যক্তিকে আটক রেখে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। চুরির অপবাদে মো. ইউনুস নামের এক অস্থায়ী কেয়ারটেকারকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের অভিযোগ, গত সোমবার (১৩ এপ্রি...


পলাশবাড়ীর সাবেক অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানীর ইন্তেকাল

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী দ্বিমুখী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা গোলাম রব্বানী (৯০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মরহুম মাওলানা গোলাম রব্বানী দীর্ঘদিন পলাশবাড়ী দ্বিমুখী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় সত...


সার্ক প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ আন্টালিয়া ফোরামে

তুরস্কের আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে আয়োজিত মন্ত্রী পর্যায়ের প্যানেল আলোচনায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অগ্রণী ভূমিকার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। আজ (শনিবার) ফোরামের ওই অধিবেশনে বক্তারা আঞ্চলিক সহযোগিতা ও সংলাপ বাড়াতে সার্কের দীর্ঘস্থায়ী গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন। এক সংবাদ বি...


প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও এই খাতের কর্মীরা প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে থাকায় নানা অনিশ্চয়তার মধ্যে কাজ করেন। বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল। এ বাস্তবতায় সরকার তাদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে...


হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে

স্বাস্থ্যসেবায় বিদ্যমান বৈষম্য দূর করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেন, যথাসময়ে হামের টিকা প্রদান নিশ্চিত না করে বিগত দুটি সরকার জাতির সঙ্গে ক্ষমাহীন অপরাধ করেছে। শনিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথ...


সেনেগাল গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

শান্তি ও নিরাপত্তাবিষয়ক আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে চার দিনের সফরে সেনেগালের রাজধানী ডাকার গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া জানান, তিনি ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকারে অনুষ...


ইউএইচএফপিও সম্মেলনে স্বাস্থ্যসেবা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  শনিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। সংশ্লিষ্ট সূত্রে...


বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪ টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটে হজযাত্রী ছিল মোট ৪১৯ জন। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদেরকে অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্...