বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০২:৫১:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

💫 নয়ন হত্যা মামলায় ‘গলাকাটা ইমন’ গ্রেপ্তার, বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী।

💫 নয়ন হত্যা মামলায় ‘গলাকাটা ইমন’ গ্রেপ্তার, বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী।

👉 মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

💫 কুমিল্লার মুরাদনগর উপজেলার নগরপাড় গ্রামে সংঘটিত নয়ন হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ‘গলাকাটা ইমন’ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ।


💫 গ্রেপ্তারকৃত ইমন বাখরনগর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খলিল মিয়ার ছেলে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


💫 এদিকে, নয়ন হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, ঘটনার সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসির দাবি জানিয়েছেন।


💫 পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।