বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০২:৫০:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গোপালগঞ্জে প্রেমের জেরে অনশন, উধাও প্রেমিক

গোপালগঞ্জে প্রেমের জেরে অনশন, উধাও প্রেমিক

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি:


গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি বেসরকারি ক্লিনিককে কেন্দ্র করে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে এক তরুণী প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি ক্লিনিকে যৌথভাবে ব্যবসা পরিচালনা করেন তরুণীর বাবা ও অভিযুক্ত যুবকের মা। ওই ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত ছিলেন তরুণী বর্ণা (ছদ্মনাম)। সেই সূত্রে ক্লিনিকে আসা-যাওয়ার সময় পরিচয় থেকে সজল বালা (ছদ্মনাম)-এর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগ রয়েছে, ক্লিনিকের একটি কক্ষে তারা নিয়মিত সময় কাটাতেন। পরে বর্ণা বিয়ের দাবি জানালে সজল নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। একপর্যায়ে তাকে প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেওয়ার পরামর্শ দিয়ে সজল নিজে সরে পড়েন বলে অভিযোগ।

বর্তমানে বর্ণা কোটালীপাড়ায় সজলের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন। দাবি পূরণ না হলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত সজল বালার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

ঘটনার বিষয়ে প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা চলছে।