বাংলাদেশ — পাতা ৭৪
নিজ জেলা বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজের জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী নবগঠিত দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক ফলক উন্মোচন করবেন। এছাড়া তিনি জেলাজু...
নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় তামাকে কর বাড়ানোর দাবি তাবিনাজের
রাজধানীর মিরপুরে ইউসেপ কার্যালয়ে উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা)–এর উদ্যোগে তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ)-এর সদস্যদের অংশগ্রহণে আসন্ন ২০২৬–২৭ অর্থবছরে তামাকপণ্যে কার্যকর করারোপ ক্যাম্পেইনের কৌশল নির্ধারণ বিষয়ে একটি সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় দেশের ৮টি বিভাগের ২৩টি জেলা থেকে মোট ৩০ জন তাবিনাজ সদস্য অংশগ্রহণ করেন...
যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা
দেশের বিভিন্ন এলাকায় আজ বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি, দমকা হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাতসহ ব...
হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু সোমবার
দেশজুড়ে প্রতিদিনই হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, একই সঙ্গে বাড়ছে মৃত্যুর ঘটনাও। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার ২০ এপ্রিল থেকে সারাদেশে ব্যাপকভাবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। এর আগে, প্রাদুর্ভাবের ঝুঁকি বিবেচনায় গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০টি উপজেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে জরুরি টিকাদান কার্যক্রম শুরু করা হয়। পরবর্...
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে অর্থনীতি শক্তিশালী হচ্ছে
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের অমূল্য সম্পদ। তাদের জ্ঞান, মেধা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে শক্তিশালী করছে। তিনি দেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের আরো সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান। রোববার সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর নিজ দফতরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন...
ভিজিট ভিসায় হজ বন্ধ করল সৌদি সরকার
হজ মৌসুম সামনে রেখে কঠোর বিধিনিষেধ জারি করেছে সৌদি সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো ধরনের ভিজিট ভিসা দিয়ে হজ পালন করা যাবে না। শুধুমাত্র বৈধ হজের অনুমতিপত্রধারীরাই মক্কা ও আশপাশের পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। জিলকদ মাসের শুরু থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত নির্ধারিত সময়ে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থান করলে তা আইন...
বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ, দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরেও সরকার জনগণের কষ্টের কথা বিবেচনা করে দেশে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে ইতোমধ্যে সরকারের দুই বিলিয়ন ডলার বাড়তি খরচ হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সাংব...
প্রবাসীদের বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী
প্রবাসী বাংলাদেশিদের দেশের অমূল্য সম্পদ আখ্যা দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করছে। তিনি ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখতে এগিয়ে আসার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। রবিবার (১৯ এপ্রিল) মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড...
সৌদি আরবে পৌঁছেছেন ৭৬৩৪ হজযাত্রী
২০২৬ সালের হজ কার্যক্রমের আওতায় রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ১৯টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে পৌঁছেছেন ৭ হাজার ৬৩৪ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আটটি ফ্লাইটে ৩ হাজার ৩০৯ জন এবং সৌদি এয়ারলাইন্সের সাতটি ফ্লাইটের মাধ্যমে ২ হাজার ৭১৬ জন এবং ফ্লাই নাসের চারটি ফ্লাইটের মাধ্যমে ১ হাজার ৬০৯ জন সৌদি আরব গেছেন। রবিবার (...
জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রেখে সহিংসতা চালানোর অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ রোববার পঞ্চম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোল...
সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী সোমবার বগুড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় বগুড়া পৌরসভার চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে এর আয়তন বাড়িয়ে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার করা হ...
তেলের দাম সামান্যই বাড়ানো হয়েছে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হয়ে যাওয়ার পরও সরকার জনগণের কষ্ট বিবেচনা করে দেশে দাম খুব সামান্যই বাড়িয়েছে। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে ইতোমধ্যে সরকারের অতিরিক্ত প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয় হয়েছ...
প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঢাকা সেনানিবাসের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের আওতাধীন বাহিনী সদর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে কর্মরত বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার ঢাকা সেনানিবাসে শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসএসসি, এইচএসসি ও সমমান পর...
স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সম্পন্ন
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলার কালীবাড়ি বাজারে অরাজনৈতিক সামাজিক সংগঠন স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে স্থানীয় একটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের কোষাধ্যক্...
শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক
দৌলতদিয়া নৌপুলিশ পাটুরিয়া ঘাটে ‘শাহপরান’ ফেরি থেকে ৪ জন পেশাদার ছিনতাইকারী জুয়াড়িকে সরঞ্জামসহ আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। দৌলতদিয়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে মাঝে মধ্যেই ফেরিতে জুয়া খেলার নামে সংঘবদ্ধ একটি ছিনতাইকারী...
এবার বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা
কাঁচামাল অ্যামোনিয়ার তীব্র সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র ডিএপি সার কারখানা-এর উৎপাদন বন্ধ হয়ে গেল। শনিবার (১৯ এপ্রিল) রাত আটটার দিকে উৎপাদন কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে। জানা গেছে, পার্শ্ববর্তী দুই সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো...
দেশের বাজারে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। পুনর্নির্ধারিত এই দাম আ...
রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম
রাজধানীর মাঠগুলো সংস্কার করে শিশু-কিশোরদের খেলার উপযোগী করার লক্ষ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের পরিদর্শন টিম কার্যক্রম শুরু করেছে। শনিবার দুপুরে রাজধানীর মিরপুরের কালসি এলাকায় স্থানীয় একটি খেলার মাঠ পরিদর্শনের মধ্য দিয়ে এই পরিদর্শন কার্যক্রম শুরু হয়। কালশী মাঠ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে মহাখালী টিএন্ডটি মাঠ,...






























