বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০২:৫১:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

একদিনে কুয়েত থেকে এলো ৩০ প্রবাসীর মরদেহ

একদিনে কুয়েত থেকে এলো ৩০ প্রবাসীর মরদেহ

কুয়েত থেকে একদিনে একসঙ্গে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে।

একই দিনে পৃথক আরেকটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে আরও দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে আনা হয়।

প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি এবং ফ্লাইট জটিলতার কারণে কুয়েত থেকে মরদেহগুলো নির্ধারিত সময়ে আনা সম্ভব হয়নি। পরে বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

একসঙ্গে এত সংখ্যক মরদেহ আগমনে বিমানবন্দরে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। পরিবার-পরিজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশপথের শেষ বিদায়।