বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০১:৫২:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাস ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত আজ

বাস ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত আজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন মালিকদের দাবির মুখে আবারও বাড়তে পারে বাসভাড়া।

সোমবার  এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

একাধিক সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ও মিনিবাসের ভাড়া সমন্বয়ের লক্ষ্যে রোববার বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা। তবে ওই বৈঠকে ভাড়া কত বাড়ানো হবে সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আজকের বৈঠকে একটি প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানা গেছে। এরপর প্রস্তাবটি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

বর্তমানে দেশের দূরপাল্লার রুটে সরকার নির্ধারিত বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া নির্ধারিত আছে কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।