বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০১:৫২:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন আরসিসি প্রশাসক

চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন আরসিসি প্রশাসক

রাজশাহী সিটি কর্পোরেশনের (আরসিসি) প্রশাসক মাহফুজুর রহমান রিটন আজ নগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান কয়েকটি উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন।

তিনি নির্মাণাধীন হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভার, হড়গ্রাম গোরস্থানের উন্নয়ন কাজ এবং কাঠালবাড়িয়া মোড় হতে হাইটেক পার্ক হয়ে আই-বাঁধ সংলগ্ন মিনি স্টেডিয়াম পর্যন্ত কার্পেটিং সড়ক, ড্রেন, ফুটপাত, রোড ডিভাইডার, রেলিং, রিটেনিং ওয়াল নির্মাণ কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে আরসিসি প্রশাসক কর্মকর্তাদের নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করতে এবং যথাযথ মান বজায় রাখতে নির্দেশ দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহফুজুর রহমান বলেন, তাকে নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি চলমান উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করতে কাজ করছেন।

তিনি আশা প্রকাশ করেন, হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারের নির্মাণকাজ শিগগিরই শেষ হবে এবং যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

তিনি আরও জানান, অন্যান্য ফ্লাইওভারসহ চলমান উন্নয়ন কাজ দ্রুত গতিতে সম্পন্ন করতে প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ৩০দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করে কাজ বাস্তবায়ন করা হচ্ছে

প্রশাসক আরও বলেন, শহরের ৩০টি ওয়ার্ডে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। মশার উপদ্রব কমাতে ফগার মেশিন ব্যবহার করে ইতোমধ্যে ১৫ দিনের ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হয়েছে।

তিনি জানান, অতিরিক্ত কীটনাশক ও ফগার মেশিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে বিভিন্ন ওয়ার্ডে একযোগে এ ধরনের স্প্রে কার্যক্রম পরিচালনা করা হবে।

রাজশাহীকে বিশ্বমঞ্চে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতে আরসিসি প্রশাসক মাহফুজুর রহমান সকলের সহযোগিতা কামনা করেন।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের, উপ-সহকারী প্রকৌশলী সানারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।