বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০১:৫২:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু সোমবার

হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু সোমবার

দেশজুড়ে প্রতিদিনই হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, একই সঙ্গে বাড়ছে মৃত্যুর ঘটনাও। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার ২০ এপ্রিল থেকে সারাদেশে ব্যাপকভাবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার।

এর আগে, প্রাদুর্ভাবের ঝুঁকি বিবেচনায় গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০টি উপজেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে জরুরি টিকাদান কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে রাজধানী ঢাকায় ১২ এপ্রিল থেকে এ কার্যক্রম চালু হয়।

শুক্রবার ১৭ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ২০ এপ্রিল থেকে দেশের সব জায়গায় এই টিকাদান কার্যক্রম আরও ব্যাপকভাবে চালু হবে। তিনি আরও বলেন, টিকার পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তাই এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে ২১৩ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।