বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০১:৫১:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সম্পন্ন

স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সম্পন্ন

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:


সিলেটের বালাগঞ্জ উপজেলার কালীবাড়ি বাজারে অরাজনৈতিক সামাজিক সংগঠন স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে স্থানীয় একটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের কোষাধ্যক্ষ ও সাংবাদিক আতাউর রহমান কাওছারের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক শেখ আলাউদ্দীন রিপন, শিক্ষানুরাগী জুসেফ আলী চৌধুরী, মানবাধিকার কর্মী হাজি মাসুক মিয়া, এনটিভি ইউরোপ প্রতিনিধি সাংবাদিক জুবেল আহমদ সেকেল, সিনিয়র সাংবাদিক রজত কান্তি চক্রবর্তী, সমাজসেবক ফখরুল ইসলাম রাজু, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ এবং বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমীর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, অপরাধ ও নৈতিক অবক্ষয় দূর করতে তরুণদের সচেতনতা বৃদ্ধি জরুরি। এ ধরনের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায়।

তারা আরও বলেন, বর্তমান সময়ে তরুণদের মোবাইল ও অপসংস্কৃতির নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও শিক্ষামূলক কার্যক্রমের বিকল্প নেই। স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাবের এ ধরনের উদ্যোগ সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রবিউল ইসলাম মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ক্লাবের সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী হেলাল আহমদ চৌধুরীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।

শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।