সর্বশেষ সংবাদ — পাতা ১২৯
ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত কেনিয়া, নিহত ৬৬
কেনিয়ায় টানা ভারী বৃষ্টির জেরে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। রাজধানী নাইরোবিসহ দেশের বিভিন্ন এলাকায় নদীর পানি উপচে পড়ায় ঘরবাড়ি, সড়ক ও বিদ্যুৎ-পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে,...
বান্দরবানে ১৩তম বর্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী গঙ্গা পূজা ও বারনী স্নান
শিমুল দাশ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন শ্রী শ্রী গঙ্গা পূজা ও বারনী স্নান ১৩তম বর্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ ও ১৭ মার্চ দুই দিনব্যাপী মহা সমারোহে এ পূজা ও বারনী স্নানের আয়োজন করা হয়েছে। পার্বত্য জেলা বান্দরবানের ঐতিহ্যবাহী সাংগু নদীর চরে এই পূজার ১৩তম আসর বসবে। প্রতি বছরের মতো এবারও দেশে...
ইসরায়েলে প্রথমবারের মতো ‘সেজ্জিল’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ইরান যুদ্ধ শেষ করতে একটি চুক্তি চায় বলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের কোনো আগ্রহ নেই বলেও দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সময় রোববার সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো কারণ নেই। তিনি বলে...
তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না
জ্বালানি তেলের দাম বাড়ছে না জানিয়ে পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। কোনো সংকট নেই। সোমবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গত রাত থেকেই সব পাম্পে পর্যন্ত তেল দেয়া হচ্ছে। কোনো সংকট নেই। তাই কোন...
লাইলাতুল কদর উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দিবাগত রাতের পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আজ রোববার দেওয়া বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি। তিনি বলেন, পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। লাইলাতুল কদর ম...
একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন আজ সোমবার (১৬ মার্চ)। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে থেকে সড়কপথে তিনি...
শহীদ মিনারে রাকিবকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. রাকিব (২৫) নামের এক যুবককে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। নিহত রাকিব রাজধানীর শিববাড়ি স্টাফ ক...
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী ঈশা
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হয়েছেন মহানগর বিএনপি’র সদস্য ও সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। গতকাল রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপনে ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেন। এরমধ্যে রাজশাহীতে নিয়োগ পেয়েছেন এডভোকেট এরশাদ আলী ইশা। এদিকে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায়...
দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ড্রোন হামলার জেরে অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার দুবাই নগর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে এটি একটি। কর্তৃপক্ষ আরও জানায়, ওই ঘটনায় একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়...
মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা: শপিং কমপ্লেক্স ঘেরাও ও ভাঙচুর, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া
ঢাকা প্রেস-নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগকে কেন্দ্র করে একটি বাণিজ্যিক ভবন ঘেরাও ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ রিকশাচালক ও স্থানীয়দের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত উত্তরা এলাকায় স্কয়ার গ্রুপের একটি বা...
মধ্যরাতে টঙ্গীর হাজীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, আটক ১৫
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে আলোচিত হাজীর মাজার বস্তি এলাকায় মধ্যরাতে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। রোববার (১৫ মার্চ) রাত পৌনে ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নেতৃত্বে এ যৌথ অভিযান শুরু হয়। অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খ...
ডিএমপির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি
ঢাকা প্রেস-ডেস্ক নিউজ: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ৬ জন এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৩ জনসহ মোট ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রোববার (১৫ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা পৃথক অফিস আদেশে এ বদলির নির্দেশনা জারি করা হয়। একটি অফিস আদেশে জানানো হয়, ডিএমপি...
বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
এইচ এম মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সরেরপাড় ইন্দিরা ব্রিজ এলাকা এবং একই ইউনিয়নের আমিননগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হল...
লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
ঢাকা প্রেস-ডেস্ক নিউজ: পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা বার্তা জানান। প্রধানমন্ত্রী বলেন, পবিত্র লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় এক রাত। রমজান মাসের এই মহিমান্বিত রাতে...
চারঘাট মিডিয়া প্রেসক্লাবের উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃশফিকুল ইসলাম রাজশাহী ব্যুরো চীফঃ রাজশাহীর চারঘাটে নবগঠিত চারঘাট মিডিয়া প্রেসক্লাবের উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় চারঘাট বাজারের জিরো পয়েন্টে অবস্থিত “ভাই ভাই হোটেল”-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট মিডিয়া প্রেসক্লাবের সভাপতি...
মুরাদনগরে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অভিযোগ
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: ★ভেকু মেশিনে বিলের বুক চিরে মাটি সরবরাহ ইটভাটায়, ক্ষতিগ্রস্ত আবাদি জমি কুমিল্লার মুরাদনগর উপজেলার পীরকাশিমপুর পশ্চিম বিলে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইকবাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তিনি বিল...
ঈদে পাঁচ কয়েদির সাজা মওকুফ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ কয়েদির সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন অপরাধে দণ্ডিত অর্থদণ্ডের বেশি সাজাভোগরত ৫ জন কয়েদির অবশিষ্ট কারাদণ্ড...
সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ রোববার সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ ঘোষণা দেন। স্পিকার বলেন, ‘সংসদর বৈঠক আগামী ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।’ এর আগে আজ বেলা ১১টায় ত্রয়...






























