বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৫:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেশি ভাড়া নিলেই তাৎক্ষণিক ব্যবস্থা: সড়কমন্ত্রী

বেশি ভাড়া নিলেই তাৎক্ষণিক ব্যবস্থা: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে। অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। নির্ধারিত ভাড়া নেওয়া হবে। বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

 

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। কোনো সংকট নেই। ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। অভিযোগ নির্দিষ্ট হলে গাড়ি ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।