সর্বাধিক পঠিত সংবাদ — পাতা ৮১৯
গোপালগঞ্জে সাঁড়াশি অভিযান: অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ৭ লাখ টাকা
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটভাটার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে ২০২৬) দিনব্যাপী এ অভিযানে ভাটা দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং মালিকদের কাছ থেকে মোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার ডোমরাসুর গ্রামের ‘ফুলমাল...
ঢাকায় আজও বৃষ্টি, দিনভর ঠান্ডা থাকবে আবহাওয়া
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় টানা দুই দিনের বৃষ্টিতে তাপপ্রবাহ কিছুটা কমে স্বস্তি ফিরেছে। এই স্বস্তির আবহ আজও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার ভোরে দেওয়া পূর্বাভাসে বলা হয়, সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার আকাশ কোথাও আংশিক মেঘলা, আবার কোথাও অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনভর বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবন...
সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
দেশের ছয় অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, বগুড়া, পাবনা, টাঙ...
শাহজালালের থার্ড টার্মিনাল চালু নতুন বছরে : বিমান প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে নির্দেশ দি...
সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি। সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম. সালেহ আহমেদসহ মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় মন্ত্...
পরিবহনের নতুন ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত বৃহস্পতিবার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাস, ট্রাকসহ সব ধরনের পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২৩ এপ্রিল নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ওই সভায় নতুন ভাড়া নির্ধারণ চূড়ান্ত হয়নি। তবে বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহনের ভাড়া পুনর্নির্ধারণ...
জুলাইয়ে শিক্ষার্থীরা পাবে পাটের ব্যাগ ও পোশাক
জুলাই থেকে দেশব্যাপী শিক্ষার্থীদের পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। বুধবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে তিনি এ কথা জানান। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রাথমিকভাবে সারা দেশে প্রথম ধাপে প্রথম শ্রেণীর এক লাখ শ...
১৬ জেলার তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ
চৈত্রের প্রখর রোদে আবারও ৩৮ ডিগ্রিতে উঠেছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। সেই সঙ্গে দেশের ১৬ জেলায় হানা দিয়েছে তাপপ্রবাহ। এই অবস্থার মধ্যেই নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় বিরাজমান তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। তবে এরমধ্যেই টানা ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছে...
শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল
জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া, আগামী ৭ এপ্রিল ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটা...
বাংলাদেশ-নিউজিল্যান্ড বাণিজ্য সম্পর্ক জোরদারে বৈঠক; এফটিএ আলোচনার প্রস্তাব
ক্যামেরুনের ইয়াউন্দেতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (এমসি১৪)-এর সাইডলাইনে গতকাল (রোববার) বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারে বৈঠক হয়েছে। প্যালেস দে কংগ্রেসে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং নিউজিল্যান্ডের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট মন্ত্রী টড ম...
নেপালে দ্বিতীয় দফায় জলোচ্ছ্বাসের সতর্কবার্তা
অনলাইন ডেস্ক নেপালে গত ১৪ মাসের মধ্যে একই এলাকায় দ্বিতীয়বারের মতো ভয়াবহ বন্যার ঘটনায় হিমবাহ ও তুষারক্ষেত্র থেকে সৃষ্ট আকস্মিক দুর্যোগের ঝুঁকি নতুন করে সামনে এসেছে। হিমালয় অঞ্চলে ক্রায়োস্ফিয়ারের পরিবর্তনের কারণে কয়েক ঘণ্টার মধ্যেই ভয়াবহ বন্যা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পর্বত উন্নয়ন সংস্থা ইসিমোড। ইসিমোডের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিশ...
রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ
ঢাকা প্রেস প্রতিবেদক সাংবিধানিক বিধান অনুযায়ী আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটাভুটির মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হয়েছিল। আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠি...
গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল
এন এ মুরাদ, মুরাদনগর, কুমিল্লা: জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লার মুরাদনগরে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) বাদ আসর মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে সদরের...
পে-স্কেল চূড়ান্ত করতে আজ সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক
সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটি। কারিগরি ও আইনি বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বুধবার (২৪ জুন) এই বৈঠক ডাকা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এবারের বৈঠকে বেতন বৃদ্ধি, গেজেট প্রকাশ, পে-স্কেল বাস্তবায়নের ধাপ নির্ধারণ, ভাতা বৃদ্ধি, বেতন বৈ...
অপহরণের পর হত্যা: নিহত শিশু জায়হানের পরিবারের পাশে এনসিপি নেতা সাজ্জাদ
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি: পটিয়ায় অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় নির্মম হত্যাকাণ্ডের শিকার পাঁচ বছর বয়সী শিশু মো. জায়হানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মো. সাজ্জাদ হোসেন। শুক্রবার (১৯ জুন) সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখী...
আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাভাষীদের সীমান্তে পাঠানোর অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
অনলাইন ডেস্ক ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পশ্চিমবঙ্গের বাংলাভাষী, বিশেষ করে মুসলিম নাগরিকদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ডের ফলে নারী ও শিশুসহ বহু মানুষ দুই দেশ...
বিদ্যুতের দাম বাড়াতে মরিয়া সরকার
জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিবেচনা করছে সরকার। পাইকারি ও খুচরা, দুই পর্যায়েই নতুন করে মূল্য বৃদ্ধির প্রস্তাব জমা পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যুতের পাইকারি দর ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। একই সঙ্গে বিদ্যুৎ বিতরণ...
প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার ৩৮টি অডিট রিপোর্টের ওপর প্রাপ্ত পর্যবেক্ষণ এবং সুপারিশসমূহ উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এসব রিপোর্ট জমা দেন বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম। সূত্র জানায়, বিভিন্ন সরকারি দফতরের কাজে স্বচ্ছতা নিশ...






























