বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫০:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

 

রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাহারোজ আরেফিন গালিব (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

 

শুক্রবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরে খিলগাঁও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

 

নিহত গালিবের চাচা জহিরুল ইসলাম কলিম জানান, গালিবদের বাসা বনশ্রী এলাকায়। বাসায় বেড়াতে এসেছিলেন গালিবের মামা। মামার মোটরসাইকেল নিয়ে শুক্রবার ইফতারের পর একাই ঘুরতে বের হয়েছিল গালিব। ডেমরা এলাকাসহ আশপাশের এলাকায় ঘুরে বাসায় ফেরার পথে নাগদারপাড় এলাকায় মোটরসাইকেল স্লিপ করে রাস্তায় পড়ে যায় সে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের নিচে পিষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

 

স্বজনরা জানান, গালিব ঢাকা ইম্পেরিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবা শামসুল আরেফিন কুয়েতপ্রবাসী। বাসা খিলগাঁওয়ের বনশ্রী এল ব্লকে। গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলায়। বাবা-মায়ের একমাত্র সন্তান সে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খিলগাঁও থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠিয়েছে।