বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে নিলুফা বেগম (৫৭) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুরের বাসিন্দা। মক্কায় মৃত্যুবরণ করেছেন তিনি। নিলুফা বেগম বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।

এ নিয়ে চলতি বছর সৌদি আরবে ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এ পর্যন্ত যেসব হজযাত্রী মারা গেছেন তাদের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী। এর মধ্যে মক্কায় আটজন ও মদিনায় দুজনের মৃত্যু হয়েছে।

এদিকে এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজার ৪০ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪২ হাজার ৯৬৯ জন