রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩৯:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ড. ইউনূসের দেশে ফেরা: তরুণদের প্রতি কৃতজ্ঞতা

ড. ইউনূসের দেশে ফেরা: তরুণদের প্রতি কৃতজ্ঞতা

ঢাকা প্রেস নিউজ


শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার বেলা ২:১০ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানাতে ভিড় জমায়। সেনাবাহিনীর প্রধান, তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, সুশীল সমাজের প্রতিনিধি এবং অনেকেই তাঁর সঙ্গে দেখা করেন।

 

বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সামনে ড. ইউনূস বলেন, “আজ বাংলাদেশে একটি নতুন বিজয়ের সূচনা হয়েছে। এই বিপ্লবের পেছনে তরুণ সমাজের অবদান অসামান্য। তাদের প্রতি আমরা সকলেই কৃতজ্ঞ।” কান্নাজড়িত কণ্ঠে তিনি তরুণদের প্রতি এই শ্রদ্ধা জানান।
 

দেশের চলমান অস্থির পরিস্থিতির প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “আপনারা আমার ওপর আস্থা রাখুন। কোনো হিংসা বা সংঘর্ষের ঘটনা ঘটবে না।” বক্তব্যের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান।