বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫৮:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপির ওপর সরকারের আক্রোশের মাত্রা বেড়েই চলছে: ফখরুল

বিএনপির ওপর সরকারের আক্রোশের মাত্রা বেড়েই চলছে: ফখরুল

বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ওপর বর্তমান সরকারের আক্রোশের মাত্রা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ কারণে মিথ্যা মামলা দিয়ে কারাগারগুলো ভরে ফেলাসহ বিএনপি নেতা-কর্মীদের নানাভাবে নানা কায়দায় হেনস্তা করতে মরিয়া হয়ে উঠেছে বর্তমান শাসকগোষ্ঠী।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানকে গ্রেপ্তার ও পিরোজপুরের ২৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে এ বিবৃতি দেওয়া হয়।

 

বিএনপি মহাসচিব বলেন, বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নিপীড়ন ও জুলুম নিঃসন্দেহে সরকারের অশুভ ইচ্ছা বাস্তবায়নেরই ইঙ্গিতবাহী। তবে সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে।

 

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে দেশের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। এর ওপর আওয়ামী দুঃশাসন ও কর্তৃত্ববাদী হিংস্রতায় দেশের মানুষ চরম নৈরাজ্যকর অবস্থার মধ্যে হাবুডুবু খাচ্ছে। গণতান্ত্রিক শক্তির ওপর কর্তৃত্ববাদের সীমাহীন আঘাত যেন তীব্ররুপে আবির্ভূত হয়েছে। গোটা দেশটাই যেন আওয়ামী মগের মুল্লুকে রুপান্তরিত হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আমি অবিলম্বে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসানের নিঃশর্ত মুক্তি এবং পিরোজপুরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।