সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ২ লাখ ৭৫ হাজার প্রবাসী ভোটার নিবন্ধন

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ২ লাখ ৭৫ হাজার প্রবাসী ভোটার নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ লাখ ৭৫ হাজার ৭৫ জন প্রবাসী বাংলাদেশি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত আপডেটের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
 

নিবন্ধনকৃত ভোটারদের মধ্যে ২ লাখ ৫২ হাজার ৯৭৩ জন পুরুষ এবং ২২ হাজার ১০২ জন নারী রয়েছেন। দেশভিত্তিক হিসেবে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে সৌদি আরবে ৭৪ হাজার ৮৭৬ জনের। এরপর যুক্তরাষ্ট্রে ২০ হাজার ৩৪০, কাতারে ১৯ হাজার ৩৬১, সংযুক্ত আরব আমিরাতে ১৬ হাজার ৯০১, মালয়েশিয়ায় ১৫ হাজার ১৬২, সিঙ্গাপুরে ১৪ হাজার ৮৫, যুক্তরাজ্যে ১২ হাজার ৭৫৯, ওমানে ৯ হাজার ৯৮৪, কানাডায় ৯ হাজার ৬৪৪, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৫৬৭, ইতালিতে ৯ হাজার ১৬৪ এবং অস্ট্রেলিয়ায় ৮ হাজার ১৩১ জন।
 

নির্বাচনে নিয়োজিত সরকারি কর্মকর্তারা ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। ইসি বার্তায় বলা হয়েছে, “নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।”
 

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন তফসিল ঘোষণার ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। আউট অব কান্ট্রি ভোটিংয়ের সময়সীমা সম্প্রসারণ করে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।
 

নির্বাচন কমিশন প্রবাসীদের পোস্টাল ভোটের জন্য সঠিক ঠিকানা প্রদানেরও আহ্বান জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, “অবস্থানকালীন দেশের নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা প্রদান করুন। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিত জনের ঠিকানা ব্যবহার করতে পারেন। সঠিক ঠিকানা ছাড়া ব্যালট পাঠানো সম্ভব হবে না।”
 

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে, এবং গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে।