রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৫:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

প্রণয় ভার্মার বক্তব্য: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের সম্পর্ক

প্রণয় ভার্মার বক্তব্য: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের সম্পর্ক

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আজ বুধবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কাজ চালিয়ে যেতে ভারত আগ্রহী।

 

তিনি আরও জানান, আজকের সাক্ষাৎটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ এবং কোনো নির্দিষ্ট এজেন্ডা ছিল না। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
 

এদিকে, শেখ হাসিনা ইস্যুতে প্রশ্ন করা হলে প্রণয় ভার্মা কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো কোনো বিদেশি কূটনীতিক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন এবং প্রায় এক ঘণ্টা বৈঠক করেছেন।