সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৯:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নরসিংদীতে তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা, কার্ড বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

নরসিংদীতে তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা, কার্ড বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোস্তফা মিয়া, নরসিংদী:

 

 

নরসিংদীতে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, শুভ উদ্বোধন, নতুন সদস্যদের আইডি কার্ড বিতরণ এবং দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১ আগস্ট) রায়পুরা উপজেলার মরজাল এলাকার ওয়ান্ডার পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।

 

সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম চৌধুরী। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আবেদ টেক্সটাইল ও নদী বাংলা গ্রুপের পরিচালক মোঃ মাহবুবুর রহমান মনির।

 

অনুষ্ঠানে মানবাধিকার আইন, সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের দায়িত্ব-কর্তব্য ও সামাজিক সচেতনতা সৃষ্টির ওপর বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। বক্তারা দুর্নীতি, মাদক, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সাথে মানবসেবামূলক কার্যক্রমকে গতিশীল করতে সদস্যদের দক্ষতা বৃদ্ধির তাগিদ দেন।

 

কর্মশালা শেষে উপস্থিত সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করা হয়। পরবর্তীতে মোঃ দেলোয়ার হোসেন মাস্টারকে সভাপতি এবং মোঃ লোকমান হোসেনকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব এবং জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে অতিথিরা সততা ও নিষ্ঠার সাথে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।

 

উল্লেখ্য, "যেখানে দুর্নীতি আর অবিচার, সেখানেই চলবে আমাদের প্রতিবাদ ও প্রতিকার"—এই অঙ্গিকারকে সামনে রেখে সংগঠনটি জেলা জুড়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।