মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১১:২৭:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

গ্রামীণফোনের নেটওয়ার্ক দুর্বল হওয়ায় ভোগান্তিতে গ্রামীণ সিম ব্যবহারকারী

গ্রামীণফোনের নেটওয়ার্ক দুর্বল হওয়ায় ভোগান্তিতে গ্রামীণ সিম ব্যবহারকারী

সিরাজগঞ্জের তাড়াশে গ্রামীণফোনের নেটওয়ার্ক দুর্বল হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামীণ সিম ব্যবহারকারী গ্রাহকদের। এ সমস্যা খোদ পৌর শহরেই প্রকট আকার ধারন করেছে। প্রত্যন্ত গ্রাম এলাকার দশা আরও করুণ। 

জানা গেছে, মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক পেতে যেসব এলাকায় সমস্যা দেখা দিচ্ছে সেসব এলাকায় টাওয়ার স্থাপন করে নেটওয়ার্ক কাভারেজ দেওয়ার পরিকল্পনা রয়েছে। 

তাড়াশ সদরে স্থায়ীভাবে বসবাস করেন সগুনা ইউনিয়নের ধাপতেতুলিয়া গ্রামের বাসিন্দা এম মোতালেব হুসাইন মামুন। তিনি বলেন, পৌর শহরেও গ্রামীণ ফোনের নেটওয়ার্ক দুর্বল। গ্রামের বাড়িতে ভয়েস কল করারও দুষ্কর। বাড়িতে নেটওয়ার্ক পেতে আগের মতো এন্টেনা লাগানো ছাড়া কোনো উপায়ন্তর দেখছি না।
   

পৌর এলাকার আসানবাড়ী গ্রামের মোহাইমিন জয় নামে একজন উচ্চ মাধ্যমিকের ছাত্র বলেন, শহরে থেকে পড়ালেখা করি। বাড়িতে এসে অনলাইন প্রাইভেট প্রোগ্রামে পড়তে গ্রামীণফোনের নেটওয়ার্ক বিড়ম্বনায় পড়তে হয়। ঘরের মধ্যে নেটওয়ার্ক না পাওয়ায় কথাও বলা যায় না। তাড়াশ সদরের গ্রামীণফোন টাওয়ার থেকে এক কিলোমিটার দূরে আমাদের বাড়ি। তারপরও এই ভোগান্তি পোহাতে হচ্ছে। 

যতদিন নেটওয়ার্ক কাভারেজ ঠিক না হয় ভুক্তভোগী গ্রাহকদের কথা বলার জন্য এন্টেনা ও ইন্টারনেটের জন্য রাউটার ব্যবহারের পরামর্শ দিয়েছেন তাড়াশ গ্রামীণ ফোন সেন্টারের এজেন্ট সুদেব কুমার শুভ।

এ প্রসঙ্গে তাড়াশ-রায়গঞ্জ উপজেলার গ্রামীণফোনের ডিস্টিবিউশন ম্যানেজার খোরশেদ আলম দৈনিক ইত্তেফাককে বলেন, তাড়াশে যে সব এলাকাতে গ্রামীণফোনের আপলোড স্পিড ১৫ এমবিপিএস ও ডাউনলোড স্পিড ২০ এর কম সেসব এলাকায় টাওয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।