রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০১:৪৮:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

(ই-ক্যাব) এর সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন: অভিনেত্রী শমী কায়সার

(ই-ক্যাব) এর সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন: অভিনেত্রী শমী কায়সার

ঢাকা প্রেস নিউজ


এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি নিজের শারীরিক অবস্থাকে দায়ী করেছেন।

 

শমী কায়সার ২০১৮ সাল থেকে ই-ক্যাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এই সময় তিনি সংগঠনটিকে আরও শক্তিশালী করার জন্য কাজ করেছেন। তবে তিনি উল্লেখ করেছেন যে, তিনি কোনো আর্থিক লেনদেনে জড়িত ছিলেন না, শুধুমাত্র নীতিগত পর্যায়ে সরকারের সাথে সম্পৃক্ত ছিলেন।
 

২০২২ সালে ই-ক্যাবের প্রথম নির্বাচনে শমী কায়সারের নেতৃত্বাধীন প্যানেল জয়লাভ করে। গত জুলাইয়ে আগামী মেয়াদের জন্য নির্বাচনের কথা ছিল, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়।
 

শমী কায়সার আওয়ামী লীগ সরকারপন্থী হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি রাজনৈতিক কিছু ঘটনার পর সংগঠনের একাংশ সদস্য তার পদত্যাগ দাবি করেছিল।
 

শমী কায়সারের পদত্যাগের পর সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী জ্যেষ্ঠ সভাপতি শাহাব উদ্দিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
 

শমী কায়সারের পদত্যাগ ই-কমার্স খাত এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি ঘটনা।