সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভিন্ন স্বাদের ইলিশের টক-ঝাল রেসিপি

ভিন্ন স্বাদের ইলিশের টক-ঝাল রেসিপি

বর্ষা মানেই ইলিশের মৌসুম। আর ভোজনরসিকদের রান্নাঘর থেকে আসে ইলিশের ম ম গন্ধ। ভাজা থেকে ভাপা, পাতুরি, ঝোলসহ ইলিশের পদ খাবারের তালিকায় থাকে। প্রতিবার একই রেসিপি খেয়ে একঘেয়েমি চলে আসতে পারে। তাই আজকে ইলিশের ভিন্ন রেসিপি দেওয়া হলো। চলুন, তাহলে জেনে নেওয়া যাক।

 

ইলিশের টক-ঝাল

 

উপকরণ

পেটে ডিম ওয়ালা ইলিশ মাছ, কালো জিরা, শুকনা মরিচ, লবণ, হলুদ, চিনি, ভিনেগার, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, সরিষার তেল


প্রণালী

প্রথমে ইলিশগুলো হালকা লবণ-হলুদ দিয়ে ভেজে নিন। ওই তেলেই এবার কালোজিরা, শুকনা মরিচ ফোড়ন দিয়ে লবণ-চিনি পরিমাণমতো দিন। আঁচ কমিয়ে রাখুন। এবার তাতে ভিনেগার দিন। ঘন হয়ে এলে ভাজা ইলিশগুলো দিন। ঝোল হবে না। অল্প গ্রেভি রেখে তুলে নিন। ঝোল গাঢ় করতে চাইলে অল্প ময়দা গুলে দিতে পারেন। তবে এই রান্নায় ভিনেগারের পরিমাণটা ঠিক রাখতে হবে।