সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৭:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কায়কোবাদের প্রতি সমর্থন

মুরাদনগরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কায়কোবাদের প্রতি সমর্থন

কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি :

 

 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার বিষয়ে তারা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছান।

 

সোমবার মুরাদনগরের একটি সভাস্থলে আয়োজিত মতবিনিময় সভায় এই সমর্থনের ঘোষণা দেওয়া হয়। সভায় অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরেফিন।

 

মতবিনিময় সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ. এরশাদ আলম, হারুনুর রশিদ, রবিউল আলম, জসিম আহমদ, আব্দুল কাদের, আব্দুর রউফ, জাহের আলী, সার্জেন্ট জামাল, রেজাউল করিম, আলমগীর হোসেন, আলী আকবর, জাহাঙ্গীর আলম, আক্তার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সাবেক সেনা সদস্যরা।

 

সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তারা সবসময় সোচ্চার। তাদের মতে, এসব মূল্যবোধের প্রতিফলন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের রাজনৈতিক আদর্শ ও কর্মকাণ্ডে স্পষ্টভাবে দেখা যায়। এ কারণে তাকে একজন যোগ্য, সৎ ও জনবান্ধব প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

বক্তারা আরও বলেন, অভিজ্ঞ ও নীতিনিষ্ঠ নেতৃত্ব ছাড়া এলাকার টেকসই উন্নয়ন এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। সে লক্ষ্যেই তারা ধানের শীষ প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ আরেফিন বলেন, মুরাদনগরের সম্মানিত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করা তার জন্য গর্বের বিষয়। তিনি বলেন, একজন সেনা সদস্য প্রকৃত অর্থে কখনও অবসর নেন না—শৃঙ্খলা, সাহস ও দেশপ্রেম আজীবন তার পরিচয়ের অংশ হয়ে থাকে।

 

তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের দায়িত্ববোধ, ঐক্য ও ইতিবাচক মানসিকতা তাকে অনুপ্রাণিত করেছে। তারা সবাই কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রতি সমর্থন জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। উন্নত ও সমৃদ্ধ মুরাদনগর গঠনে তাদের এই অবস্থান অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি।