বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৫:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশ গঠনের আহ্বান রাষ্ট্রপতির

প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশ গঠনের আহ্বান রাষ্ট্রপতির

মো. সাহাবুদ্দিন দেশের পুলিশ বাহিনীকে আরও মানবিক, আধুনিক ও প্রযুক্তিসক্ষম প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন। পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

 

রাষ্ট্রপতি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করা পুলিশ সদস্যদের প্রতিও তিনি গভীর শ্রদ্ধা জানান।

 

 

তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পুলিশ বাহিনীর সততা, দক্ষতা ও পেশাদারিত্ব অত্যন্ত প্রয়োজনীয়। সাম্প্রতিক জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতেও পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।

 

বাণীতে তিনি বলেন, প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও জটিল হয়ে উঠছে। সাইবার অপরাধ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভুয়া ভিডিও প্রযুক্তি ব্যবহার করে নানা অপরাধ সংঘটিত হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

 

রাষ্ট্রপতি আরও বলেন, বাহিনীর প্রতি জনগণের আস্থা বাড়াতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মানবধিকার রক্ষা, কমিউনিটি পুলিশিং জোরদার এবং সেবাধর্মী মানসিকতা গড়ে তোলার মাধ্যমেই পুলিশ-জনগণের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

 

তিনি জানান, সরকার পুলিশ বাহিনীর সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে, যাতে এটি আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হয়।

 

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতা কামনার পাশাপাশি ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।