সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৬:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

গোপালগঞ্জে মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে আরেকজন

গোপালগঞ্জে মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে আরেকজন

গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মদপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অনিল বাড়ৈ নামে আরও এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 

উপজেলার দিঘলীয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে মনোতোষ হালদার (৩৮) এবং গেদু বাড়ৈর ছেলে কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৪)। শনিবার ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনোতোষ হালদার এবং রোববার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কৃষ্ণকান্ত বাড়ৈর মৃত্যু হয়।
 

স্বজনদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার ষষ্ঠী পূজার রাতে মনোতোষ হালদার, কৃষ্ণকান্ত বাড়ৈ ও অনিল বাড়ৈ মদপান করেন। এরপর রাতেই তিনজন অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 

সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। অপর যুবক অনিল বাড়ৈর চিকিৎসা চলছে।
 

নিহত কৃষ্ণকান্ত বাড়ৈর ভাই বিষ্ণু বাড়ৈ জানান, দুর্গাপূজা উপলক্ষে তাঁর ভাইসহ তিনজন ডেকোরেটরের কাজ করতে পাশের খাগবাড়ি গ্রামে যান। সেখানে কয়েকজন মিলে মদপান করেন। কয়েক ঘণ্টা পর কৃষ্ণকান্ত অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তাঁর মৃত্যু হয়।
 

বিষ্ণু বাড়ৈ আরও জানান, এ ঘটনায় তাঁদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
 

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।