রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১১:২৯:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

নরসিংদীতে উদ্ধারকৃত অস্ত্র র‌্যাবের কাছে হস্তান্তর

নরসিংদীতে উদ্ধারকৃত অস্ত্র র‌্যাবের কাছে হস্তান্তর

ঢাকা প্রেস নিউজ


গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে র‌্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সেনাবাহিনীর সফল অভিযানে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট), নরসিংদীর সেনা ক্যাম্পে এই উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র র‌্যাবের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

 

সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে আয়োজিত এই হস্তান্তর অনুষ্ঠানে নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব র‌্যাব-১০ এর এএসপি এমজে সোহেলের কাছে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র হস্তান্তর করেন।
 

উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে নাইন মিমি পিকে ১৭টি, এসএমজি ৬টি, শর্টগান ১৬টিসহ বিভিন্ন মডেলের মোট ৬০টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় চার হাজার রাউন্ড গুলি। সেনাবাহিনীর দক্ষতা এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের ফলে এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।
 

হস্তান্তর অনুষ্ঠানে ক্যাপ্টেন মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন রকিবুল আলম, আব্দুল্লাহ হিল তাহমিদ এবং নরসিংদী জেলা প্রশাসনের সহকারি কমিশনার সারোয়ার আলমসহ সেনাবাহিনী ও র‌্যাবের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।