মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:০২:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

৬৫ বছরের গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলন রোববার

৬৫ বছরের গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলন রোববার

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-



৬৫ বছরের ঐতিহ্যবাহী গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলন ৯ ফেব্রুয়ারি রোববার। ‘স্বদেশের প্রয়োজনে, বাঁচি তারুণ্যউত্থানে’ স্লোগানে সাংবাদিকরা মিলিত হবেন এক মিলন মেলায়। অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে নয়টায়।


 

৬৫ বছরের গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলন রোববার



অনুষ্ঠানে রয়েছে- বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, সম্মাননা, নাচ-গান ও র‌্যাফেল ড্র। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। সম্মানীয় অতিথি থাকবেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জেলা সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুল করিম সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জেলা সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার এবং গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন।