সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মজাদার ভিন্ন স্বাদের মাটন কাঠি রোল রেসিপি। 

মজাদার ভিন্ন স্বাদের মাটন কাঠি রোল রেসিপি। 

কোরবানির ঈদের আমেজ এখনো মুছে যায়নি। সঙ্গে পাল্লা দিয়ে চলছে বর্ষার জোর বর্ষণ। ভোজনরসিক বাঙালির মন তো খাবার টেবিলে আটকে আছে। বাদলা দিন মানেই যেন খিচুড়ি আর পাকোড়া। তবে কোরবানি পরবর্তী বর্ষা উদযাপনে মেন্যুতে বদল আনতে পারেন মজাদার ভিন্ন স্বাদের মাটন কাঠি রোল রেসিপি। 

 
মাটন কাঠি রোল

 

উপকরণ 
হাড় ছাড়া খাসির মাংস ১/২ কেজি, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, গরম মসলা ১/২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/২ চামচ, মরিচ গুড়া ১/২ চামচ, টকদই ৩ টেবিল চামচ, লেবুর রস ৩ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, ডিম ১ টি, রুটি ১ টি, অলিভ অয়েল ১ টেবল চামচ, চাট মসলা পরিমাণ মতো, পেঁয়াজ স্লাইস করে নেওয়া, কাঁচামরিচ কুঁচি ২ টি, ধনেপাতা কুঁচি পরিমাণ মতো। 


প্রণালী 
একটি পাত্রে প্রথমে খাসির মাংস নিয়ে তাতে একে একে আদাবাটা, রসুনবাটা, হলুদগুড়া, মরিচগুড়া, গরম মসলা, লেবুর রস ও টক দই মিশিয়ে মেরিনেট করে নিন। তারপর মেরিনেট করা মাটন ফ্রিজে রেখে দিন। কমপক্ষে ২ ঘন্টা ফ্রিজে রাখতে হবে। একটি প্যানে তিন টেবিল চামচ তেল গরম করে তাতে খাসির মাংস ১ মিনিট ধরে ভেঁজে নিতে হবে। ভাঁজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে।

 

একটি ফ্ল্যাট প্যানে ৩ টেবিল চামচ তেল গরম করে তাতে একটি রুটি দিয়ে তার ওপর একটি ডিম ভেঙে দিন। তারপর অল্প আঁচে ভেজে নিন। ভাজা হয়ে গেলে রুটি প্যান থেকে নামিয়ে তার ওপর ভাজা মাটন দিতে হবে। রুটির ওপর মাটন দিয়ে তার ওপর পেঁয়াজ স্লাইস, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি ও চাট মসলা দিতে হবে। তারপর রুটিটি রোল করে নিলেই তৈরি মজাদার মাটন কাঠি রোল।