মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৬:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন

আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন

ঢাকা প্রেস নিউজ

 

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। ইজতেমা ময়দানে সূরায়ে নিজামি বা জুবায়ের পন্থী ২৩ জেলার মুসল্লিরা গভীর ধর্মীয় আবহে ইবাদতে মশগুল রয়েছেন।
 

আজ মঙ্গলবার ফজরের নামাজের পর বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা খোরশেদী। যোহরের নামাজের পর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাঈল গোদারা, আর আসরের পর বয়ান দেবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। এরপর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন গণবিবাহ। মাগরিবের পর বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
 

ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত নিরাপত্তা সদস্য মোতায়েন রয়েছে।
 

এদিকে, গতকাল রাত ১১টার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের বাসিন্দা আমীর হোসেন নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। এই নিয়ে দুই পর্বে মোট সাতজন মুসল্লির মৃত্যু হলো।