মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

দিনাজপুরের বিরামপুরে ট্রাক-ট্রেন সংঘর্ষে নিহত ২, ছয় ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

দিনাজপুরের বিরামপুরে ট্রাক-ট্রেন সংঘর্ষে নিহত ২, ছয় ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

দিনাজপুর প্রতিনিধি:-

 

দিনাজপুরের বিরামপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ও হেলপারের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনার ফলে ছয় ঘণ্টারও বেশি সময় দিনাজপুর রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল, যা পরে স্বাভাবিক করা হয়।
 

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক মাহবুবুর রহমান (পঞ্চগড় সদর) ও হেলপার আরিফ হোসেন (তেঁতুলিয়া)।
 

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, পাথরবোঝাই একটি ট্রাক রেললাইনে উঠলে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন। ঘটনার পর থেকেই রেলক্রসিংয়ের গেটম্যান পলাতক রয়েছেন।
 

দুর্ঘটনার ফলে রাত থেকেই দিনাজপুর রুটের ট্রেন ও ঘোড়াঘাট ক্রসিং দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আজ সোমবার সকাল ৮টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানোর পর রেল ও সড়কপথে যান চলাচল স্বাভাবিক হয়।