মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২৩:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি: এসআই চঞ্চল গ্রেপ্তার

কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি: এসআই চঞ্চল গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর রামপুরায় ছাত্র-জনতার আন্দোলনের সময় একটি নির্মাণাধীন ভবনের কার্নিসে ঝুলে থাকা এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশ উপপরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
 

রোববার (২৬ জানুয়ারি) খাগড়াছড়ি জেলার দীঘিনালায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
 

ওসি জাকারিয়া জানান, রাত সাড়ে ৯টার দিকে দীঘিনালা থানার সহযোগিতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং খাগড়াছড়ি জেলা পুলিশের একটি টিম চঞ্চল সরকারকে আটক করে। পরে রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
 

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে আন্দোলনের সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, একটি নির্মাণাধীন ভবনের রড ধরে ঝুলে থাকা এক তরুণকে পুলিশ ছয় রাউন্ড গুলি করে। গুলি করার পর পুলিশ সেখান থেকে চলে গেলেও ওই তরুণ কার্নিসে ঝুলে ছিলেন।
 

প্রসঙ্গত, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের পর এসআই চঞ্চল সরকার গত ৭ নভেম্বর দীঘিনালা থানায় যোগদান করেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।