রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৭:৩৮:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

সেনাবাহিনীর নামে চাঁদাবাজি: আইএসপিআরের সতর্কতা

সেনাবাহিনীর নামে চাঁদাবাজি: আইএসপিআরের সতর্কতা

ঢাকা প্রেস নিউজ


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)
সবার নজরে এনেছে যে, কিছু অসাধু ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর নাম ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করছে। এই ব্যক্তিরা সাধারণত বেসামরিক পোশাক পরে সরকারি অফিস, করপোরেট অফিস, বাড়ি, দোকান, এবং শপিংমলে তল্লাশি চালায় এবং ফোনে চাঁদা দাবি করে।

 

আইএসপিআর স্পষ্ট করে জানিয়েছে যে, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই বেসামরিক পোশাক পরে এবং অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়া কোনো অভিযান চালায় না। তাই জনসাধারণকে এ ধরনের প্রতারণায় না পড়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সবার সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।