সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৩:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকায় আসছেন অর্জুন রামপাল

ঢাকায় আসছেন অর্জুন রামপাল

বলিউড অভিনেতা, মডেল, চলচ্চিত্র প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব অর্জুন রামপালকে এবার দেখা যাবে ঢাকায়। আগামীকাল ৭ জুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকায় আসছেন অর্জুন। এক ভিডিও বার্তায় তিনি নিজেই জানিয়েছেন ঢাকা সফরের কথা।

 

অর্জুন বলেন, ‘হাই ঢাকা, আমি অর্জুন রামপাল। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৭ জুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। যাদের আমন্ত্রণে আসছি, তাদের আয়োজন আমার বেশ ভালো লেগেছে। আশা করছি আপনারা সবাই থাকবেন, সবার সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটবে।’

 

বিএইচএন এক্সপেরিয়েন্স প্রেজেন্টস ব্লু ড্রপস বাই জুরহাম আয়োজিত এক ফ্যাশন শোতে অংশ নেবেন এই তারকা। ঢাকার মাটিতে পা রাখবেন ৭ জুন, শুক্রবার। শো স্টপার হিসেবে থাকবেন অর্জুন রামপাল। ২০১০ সালে প্রায় ১৪ বছর আগে যখন তিনি ঢাকা আসেন, তখন তার সফর সঙ্গী হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান এবং জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি।